বক্সায় শাবক সহ এক হাতির রহস্যমৃত্যু


বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের ভুতরি এলাকায় দুটি হাতির রহস্যমৃত্যু। এরমধ্যে একটি মধ্যবয়স্ক এবং অপরটি শাবক বলেই জানা গিয়েছে। এদিন সকালে কালচিনি থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে ভুতরি এলাকায় সড়কের ধারে হাতির মৃতদেহ দুটি লক্ষ‍্য করেন পথচলতি মানুষজন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের কর্তারা পৌছে তদন্ত শুরু করেন। হাতি দুটির মৃতদেহের পাশ দিয়ে গিয়েছে একটি বিদ্যুতের হাই টেনশন লাইন। ফলে প্রাথমিকভাবে বিদ্যুৎপৃষ্ঠ হয়েই ওই দুই হাতির মৃত্যু হয়েছে বলে মনে করছেন বন কর্তারা। বক্সা বাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন কোনওভাবে বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে শাবক সহ হাতিটির। সম্ভবত মধ্যবয়স্ক হাতিটির শাবক এটি। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে কেন মৃত্যু হল দুটি হাতির।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post