
দেশের ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে অন্যতম হল শিয়ালদা। প্রতিদিন হাজার হাজার মানষ এই স্টেশন দিয়ে যাতায়াত করতেন লকডাউনের আগে। দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত হতেই বন্ধ ট্রেন চলাচল। ফলে প্রায় চারমাসের মতো সময় অনেকেই শিয়ালদা স্টেশনের দর্শন পাননি। ট্রেন চলাচল শুরু হলেই যারা শিয়ালদা স্টেশনে যাবেন, নতুন রূপের স্টেশন দেখে অবশ্যই ভিড়মি খেতে পারেন। ট্রেন বন্ধের সুযোগে পূর্বরেল সম্পূর্ণ ভোলবদল করে ফেলেছেন শতাব্দী প্রাচীন এই স্টেশনের। স্টেশন চত্বরের নতুন চেহারা দেখে মনে হবে আপনি কোনও বিমানবন্দরে চলে এসেছেন ভুল করে। সৌন্দর্যায়নের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুযোগসুবিধার দিকেও খেয়াল রাখা হয়েছে।

পানের
পিক, গুটখার পিকে লালচে হয়ে যাওয়া স্টেশনের পিলার ও দেওয়ালগুলির
সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার কৃষ্টি,
সংস্কৃতির নানান ছবি।

করোগেটেড সিলিং বদলে বসানো হয়েছে কাঠের ব্লক, তাতে মায়াবী এলইডি আলোর সাজ।

পুরোনো ৯বি প্ল্যাটফর্মের পাশেই দোতালা বিল্ডিং তৈরি হচ্ছে। সেখানে এগজিকিউটিভ লাউঞ্জ, ক্যাফেটেরিয়া, ওয়েটিং হল থাকবে।

যাত্রীদের সুবিধার জন্য সেখানে থাকছে চলমান সিড়ি, লিফ্ট।

সৌন্দর্যায়নের কাজ হয়েছে প্ল্যাটফর্মের বাফার গুলিতেও। সেখানে বাহারি ফুলের টব ও রঙিন ছবিতে সাজিয়ে তোলা হয়েছে।

স্টেশন
চত্বরেই তৈরি হচ্ছে ফ্যামিলি শপিং মল। তাতে ২০টির মতো দোকান থাকবে। বাড়ি
ফেরার পথেই যাতে যাত্রীরা প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন তার জন্যই এই শপিং
মলের ভাবনা।

শিয়ালদা
ফ্লাইওভারের দিক থেকে স্টেশনে ঢোকার মুখে (১ নম্বর প্ল্যাটফর্মের দিকে)
অস্থায়ী দোকান, টিকিট কাউন্টার ভেঙে তৈরি হচ্ছে আধুনিক এই শপিংমল। ভেঙে
ফেলা হয়েছে নেশাড়ুদের আড্ডার জায়গাও।

শিয়ালদা ডিআরএম বিল্ডিংয়ের পাশেই বিসি রায় অডিটোরিয়ামের সম্পূর্ণ ভোলবদল করা হয়েছে।

সৌন্দর্যায়নের কাজ হয়েছে ডিআরএম বিল্ডিং ও আশেপাশের এলাকারও।
Post a Comment
Thank You for your important feedback