ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবে বোন। যমদুয়ারে কাঁটা পড়বে। গোটা দেশে রাখিবন্ধন পালন করা হলেও এখানে কোনও বোন ভাইয়ের হাতে রাখি পারয় না। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার এই গ্রামে রাখি নিষিদ্ধ।
ডুমুরিয়াডির ভিকমপুর জগত পুরওয়া গ্রামে রাখির নামও উচ্চারণ হয় না। গ্রামের লোকজনের বিশ্বাস, রাখি পরালেই ভাগ্যবিপর্যয় হবে কারও না কারও। অতীতে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই গ্রামে। সবাই বসে আছেন, কবে রাখিপূর্ণিমার দিন কোনও শিশুর জন্ম হবে আর কেটে যাবে তাঁদের দুর্ভাগ্য।
এখানে ২০টি ঘরের ২০০ ছেলেমেয়ে রাখির নামেই আঁতকে ওঠে। বাদ যান না বড়রাও। ওয়াজিরপুর পঞ্চায়েতের এই গ্রামে প্রায় পাঁচ দশক কেউ রাখি হাতে নেননি। আশপাশের গ্রামেও অবস্থা একই।
যখনই কোনও বোন ভাইকে রাখি বেঁধেছে তখনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটেছে। সূর্যনারায়ণ মিশ্রের কথায় ১৯৫৫ সালে রাখির দিনেই খুন হয়েছিলেন তাঁদের পরিবারের একজন। সেই থেকেই রাখি বন্ধ তাঁর বাড়িতে। রাখির দিন কেউই পারতপক্ষে বাড়ি থেকে বেরোন না।
Post a Comment
Thank You for your important feedback