জঙ্গিদের গুলিতে ফের বিজেপি নেতা আক্রান্ত কাশ্মীরে


কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে আহত হলেন বিজেপি নেতা। কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বদগাম রেলস্টেশনের কাছে বিজেপির ওই নেতাকে গুলি করে। আহত ব্যক্তি ৩৮ বছরের হামিদ নজর। তিনি বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি। সকালে তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তাঁকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, নিরাপত্তার জন্যই হামিদকে একটি সুরক্ষিত বাসস্থান দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিরাপত্তারক্ষীদের না জানিয়েই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। এই নিয়ে জুন মাস থেকে কাশ্মীরে চারজন বিজেপি নেতা জঙ্গিদের হাত আক্রান্ত হলেন। বৃহস্পতিবারই কুলগামের এক সরপঞ্চকে গুলি করে মারা হয়েছে। বুধবার বান্দিপোরে জঙ্গিদের হাতে নিহত হয়েছেন বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তাঁর বাবা, ভাই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post