সমুদ্রের নীচে অপটিক ফাইবারে যুক্ত হল আন্দামান-চেন্নাই


আন্দামানের বাসিন্দাদের জন্য স্বাধীনতা দিবসের উপহার। সাবমেরিন ফাইবার অপটিক কেবল পরিষেবার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে সস্তা ও দ্রুত মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার জন্য সারা বিশ্বে ভারত যে বিখ্যাত, সেই একই সুযোগ সুবিধা এবার পাবেন আন্দামান দ্বীপপুঞ্জের বাসিন্দারা। এবার সমুদ্রের তলা দিয়ে অপটিক ফাইবারে যুক্ত করা হল চেন্নাই আর আন্দামানের পোর্ট ব্লেয়ারকে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নেটওয়ার্ক চালু করেছেন। এর ফলে দেশের অন্য অংশের সঙ্গে আন্দামানের মোবাইল ও ল্যান্ডলাইন সংযোগ আরও দ্রুত হবে। বাকি দেশের মতোই কাজ করবে টেলি যোগাযোগ। মোদি জানিয়েছেন, এর ফলে বাড়বে পর্যটন। হবে কর্মসংস্থান। ফলে অর্থনীতি ও জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ই-গভর্নেন্সের পাশাপাশি টেলিমেডিসিন ও টেলি এডুকেশনেরও সুবিধা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হাই স্পিড ব্রডব্র্যান্ড যোগাযোগ নতুন যুগের সূচনা করবে, জানিয়েছেন মোদি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم