
এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার তিনি নিজেই একথা টুইটে জানিয়ে বলেছেন, অন্য রোগের জন্য হাসপাতালে গিয়ে তাঁর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়েছে। তিনি তাঁর সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করার ও স্বেচ্ছাবন্দি করার অনুরোধ করেছেন। এর আগে একাধিক রাজনৈতিক নেতা করোনায় আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন হাসপাতালে রয়েছেন। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় আরও তিন মন্ত্রীও। কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, স্বাস্থ্যমন্ত্রী শ্রীরামালু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান, তামিলনাজুর রাজ্যপাল বলোয়ারি লাল পুরোহিত সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী কমলরানি ভার্মা, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং ও ৬ জন মন্ত্রী করোনা পজিটিভ হয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback