
গত বুধবার বহু প্রতিক্ষীত রামমন্দিরের ভূমিপুজো করে রামমন্দির ট্রাস্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিই পুজোপাঠের পর জমিতে ইট বিছিয়ে রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আর এই অনুষ্ঠান সরাসরি টিভিতে লাইভ দেখানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায়। প্রসার ভারতীর সিইও শশীশেখর ভেমপতি জানিয়েছেন, এই অনুষ্ঠান ২০০টির বেশি চ্যানেলে লাইভ দেখানো হয়েছে। সকাল ১০,৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত এই অনুষ্ঠান চলে। আর এই অনুষ্ঠান কতজন একসঙ্গে দেখেছেন জানেন? প্রসার ভারতীর সিইও এক টুইটে জানিয়েছন, প্রায় ১৬ কোটি মানুষ অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান লাইভ দেখেছেন। বিশেষজ্ঞদের মতে এই হাই প্রোফাইল অনুষ্ঠানের তুলনা চলতে পারে আইপিএল বা কোনও বড় ক্রিকেট ম্যাচের সঙ্গেই। কারণ সাধারণত কোনও কোনও আইপিএল ম্যাচের ভিউয়ারশিপ ১৫-২০ কোটির মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু এক ধর্মীয় অনুষ্ঠানের এত ভিউয়ারশিপ অবশ্যই মাথা ঘুরিয়ে দিয়েছে টেলিভিশন বিশেষজ্ঞদের।
Per preliminary estimates over 160 Million people watched the live telecast of the Ayodhya Ram Temple Bhumi Pujan ceremony, resulting in viewership of more than 7 billion viewing minutes across the TV universe in India.— Shashi S Vempati (@shashidigital) August 7, 2020
Post a Comment
Thank You for your important feedback