বারুইপুর, হাবড়ায় চালু হল র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট



এবার বারুইপুর হাসপাতালে শুরু হল র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। একইসঙ্গে এই টেস্ট চালু হল উত্তর ২৪ পরগনার হাবড়াতেও। দক্ষিণ ২৪ পরগনার ৬টি হাসপাতালে প্রতিদিন ৫০টি করে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে। এই মুহূর্তে ৬টি হাসপাতালে ১০ দিনের জন্য মোট ৫০০টি টেস্ট কিট এসে পৌঁছেছে। বারুইপুর হাসপাতালে সব রকম সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ পিপিই বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরেই দুজন ল্যাব টেকনোলজিস্ট এই টেস্ট করছেন। পুরো কাজই অনলাইনে হচ্ছে। টেস্টের মাত্র কুড়ি থেকে ত্রিশ মিনিটের মধ্যেই পেশেন্ট জানতে পারছেন তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ না নেগেটিভ। রিপোর্ট পজিটিভ হলে সেই রোগীর চিকিৎসা সাথে সাথে শুরু করে দেওয়া যাচ্ছে। হাবরা হাসপাতালেও এসে পৌছেছে র‌্যাপিড টেস্টের কিট। হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষ জানান, সাধারণ মানুষের পরিষেবা দিতে এখন আরও সুবিধা হবে এবং কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতর রিপোর্ট হাতে পাওয়া যাবে। এতদিন পর্যন্ত হাবরা হাস্পাতালে যে সমস্ত ছোটখাটো অপারেশন হতো তা বন্ধ ছিল করোনার জেরে এখন তা নতুন করে চালু করা যাবে। সাময়িকভাবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হলে আক্রান্তের সংখ্যা হয়তো বাড়বে। কিন্তু তা আগামী দিনে করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم