১০০টি মোমবাতি জ্বালিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুড়ল গোটা ফ্ল্যাট!


প্রিয়তমাকে খুশি করতে অনেকেই অনেক কিছু করে থাকেন। আর সেটা যদি হয় বিয়ের প্রস্তাব দেওয়ার মতো ঘটনা, তবে তো কথাই নেই। কিন্তু ইংল্যান্ডের শেফিল্ড শহরের এই প্রেমিকের কাণ্ড দেখে থ প্রতিবেশীরা। ১০০টি মোমবাতি জ্বালিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন অ্যালবার্ট নর্দে নামে এক প্রেমিক। সেইমতো সমস্ত আয়োজনও সেরে ফেলেন তিনি। ঘরের বিভিন্ন কোনায় রঙিন মোমবাতি জ্বালিয়ে ফেলেন তিনি। সেটাও গুণে গুণে ১০০টি। পাশাপাশি রঙিন কাগজের ঝালর দিয়ে কেক এনে সব আয়োজন সারা ছিল তাঁর। এরপরই প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাঁকে অফিস থেকে আনতে চলে যান তিনি। কিন্তু ফিরে এসে যেটা দেখলেন তাতে চোখ উঠল কপালে। কারণ ততক্ষণে মোমবাতির আগুনে গোটা ফ্ল্যাটই পুড়ে খাক হয়ে গিয়েছে ততক্ষণে। দমকলের তিনটি ইঞ্জিন এসে কোনও রকমে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আর ফ্ল্যাটের ভিতরে কিছুই অবশিষ্ট নেই। সবটাই পুড়ে ছাই। পুরো ঘটনা জানিয়ে শেফিল্ড শহরের দমকল বিভাগ ওই ফ্ল্যাটেক বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে, এরপরই সেগুলি রীতিমতো ভাইরাল হয়ে যায়। তবে এর মধ্যেও একটি ভালো খবর আছে। অ্যালবার্ট নর্দে তাঁর প্রেমিকাকে ওই পোড়া ঘরেই আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর তাঁর প্রেমিকাও বিয়ে করতে রাজি হয়েছেন। ফলে যার জন্য এত কাঠখড় পোড়ানো সেটাতে শেষ পর্যন্ত সফল হয়ে খুশি প্রেমিক প্রবর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post