
বরফ গলছে। রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বলেই সূত্রের খবর। ১৪ আগস্ট রাজস্থান বিধানসভায় শক্তিপরীক্ষার আগে ২ ঘণ্টার এই বৈঠককে শচিনের দলে ফেরার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধিও ছিলেন বলেই খবর। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই শচিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন বেণুগোপালের মতো কংগ্রেসের দিল্লির নেতারা। দলে ফেরার সম্মানজনক শর্ত নিয়েও কথা হয়েছে। ১৮ জন বিধায়ককে নিয়ে দল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শচিন। তবে তিনি বিজেপিতে যোগদানের সম্ভাবনা আগাগোড়াই উড়িয়ে দিয়ে এসেছেন। অন্যদিকে, গেহলত সমর্থকরা শচিনের দলে ফেরানোর বিরোধিতা করেছেন। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশের করা দেশদ্রোহের অভিযোগ তুলে নেওয়ায় শচিনকে অনেকটাই বাগে আনা গিয়েছে। এআইসিসিস সদস্য রঘুবীর মিনা জানিয়েছেন, শচিনরা যদি আস্থা ভোটের পক্ষে বিধানসভায় ঙোট দেন, তবে তাঁদের ক্ষমা করা যেতে পারে। একই কথা বলেছিলেন অশোক গেহলতও।
Post a Comment
Thank You for your important feedback