বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্ত নিয়ে রাজ্য, কেন্দ্রের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের


হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি নিয়ে কেন্দ্র ও রাজ্যের কাছ রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। এই মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন গ্রহণ করে বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, ৬ সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন দিল্লির আইনজীবী শশাঙ্কশেখর ঝা এবং সাংবাদিক স্যাভিও রডরিগস। উল্লেখ্য, গত ১৩ জুলাই উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রামে একটি দোকানের বাইরে বাঁশের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় দেবেন্দ্রবাবুর দেহ উদ্ধার করা হয়। তারপরই প্রতিবাদে পথে নামে বিজেপি। তাদের বক্তব্য, বিধায়ককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এনিয়ে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানোন হয়। পিছনে রয়েছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে এটি আত্মহত্যার ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে এই মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল। দেবেন্দ্রবাবুর স্ত্রী চন্দিমা রায় এই মামলা করেছিলেন। তাঁর অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ সিআইডিকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। তাঁর ময়নাতদন্তের বিচার করবে একটি মেডিকেল বোর্ড। সেই বোর্ডের প্রধান হবেন মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post