বিএসএফ জওয়ানদের উপর মানসিক অত্যাচার চালাতেন অফিসারেরা। তাঁদের হাত থেকে খাওয়া ছিনিয়ে নিতেন, বাড়িতে ফোন করতে দিতেন না। দীর্ঘদিন ধরেই নির্যাতন চলাত তাঁদের উপরে। মঙ্গলবার এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। তাই গুলি চালিয়ে দিয়েছিলেন বিএসএফ জওয়ান উত্তম সূত্রধর। বুধবার রায়গঞ্জ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে এমনই মন্তব্য করলেন দুই সহকর্মী খুনের অভিযুক্ত উত্তম। দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে আত্মসমর্পণকারী বিএসএফ জওয়ান উত্তম সূত্রধরকে মঙ্গলবারই রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকির কমান্ডার। রায়গঞ্জ থানার পুলিশ মঙ্গলবারই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। আদালতের কাছে ধৃত বিএসএফ জওয়ানকে ৮ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে রায়গঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ সীমান্তে প্রহরারত অবস্থায় নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে দুই সহকর্মীকে গুলি করে খুন করে ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকির বিএসএফ জওয়ান উত্তম সূত্রধর। উত্তমের গুলিতে মৃত্যু হয় বিএসএফ এর ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমারের। হত্যা করার পর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর।

إرسال تعليق
Thank You for your important feedback