বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা মমতার


রামমন্দিরের ভূমিপুজোর দিন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি টুইট করে বলেন, হিন্দু, মুসলিম, শিখ, ইশাই, আপস মে হ্যায় ভাই ভাই। মেরা ভারত মহান। মহান হ্যায় হামারা হিন্দুস্তান। বৈচিত্রের মধ্যে ঐক্যের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য সর্বদা আমাদের দেশ তুলে ধরেছে। পরে বাংলায় লিখেছেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم