প্রবল বৃষ্টিতে ধসে কেরলে মৃত ৫


কেরলের ইদুক্কি জেলায় মাটি ধসে শুক্রবার ভারী বৃষ্টিতে মারা গিয়েছেন ৫ জন। মুন্নারের একটি চা বাগানে এই ঘটনা ঘটেছে। তিনজনকে স্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আটকে পড়েছেন বলে শঙ্কাপ্রকাশ করা হচ্ছে। গত তিনদিন ধরে কেরলে লাগাতার বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে দক্ষিণ ভারতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলের ইদুক্কি, মালাপ্পুরম, ওয়ানাদ জেলায় শুক্রবার জারি করা হয়েছে লাল সতর্কতা। বহু এলাকাই ডুবে গিয়েছে জলের তলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এই এলাকায় অতি প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়া, পাথানামিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়ম, এর্নাকুলাম, কাসারগোড়, কান্নুরে জারি হয়েছে কমলা সতর্কতা। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে অন্তত রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post