বেঙ্গল সাফারি পার্কে তিনটি শাবকের জন্ম দিল বাঘিনী


জন্মাষ্ঠমীর পুণ্য তিথিতে সুখবর এল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। এখানকার বাঘিনী শীলা তিনটি শাবকের জন্ম দিল।

বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে তিনটি ফুটফুটে রয়াল বেঙ্গলের শাবকের জন্ম হল বেঙ্গল সাফারি পার্কে। পার্কের আধিকারিক ধর্মদেও রাই জানিয়েছেন, শাবকগুলি বাঘিনী শীলা ও বাঘ বিভানের সন্তান। তিনবছর আগে শীলা আরও তিন ব্যাঘ্রশাবকের জন্ম দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নাম রাখেন কিকা, ইকা ও রিকা। যদিও তাঁদের মধ্যে এক শাবকের মৃত্যু হয়। এদিন আরও তিন শাবকের জন্ম হওয়ায় শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। তিন নতুন সদস্যের আগমনে বেজায় খুশি সাফারি পার্ক কর্তৃপক্ষ। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও উচ্ছ্বসিত এই খবরে। পার্কের আধিকারিক ধর্মদেও রাই আরও জানিয়েছেন, লকডাউনের জেরে সাফারি পার্ক বন্ধ থাকায় পর্যটকদের আনাগোনা নেই। ফলে নির্জন পরিবেশে বাঘের প্রজজনে সুবিধা হয়েছে। পূর্ণবয়স্ক বাঘ বিভানের সঙ্গে বাঘিনী শীলার মিলনের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁদের প্রথমে পাশাপাশি এনক্লোজারে রাখা হয় একমাস। পরে একই শেল্টারে। জনমানবহীন পার্কে সহায়ক পরিবেশে গর্ভবতী হয়ে পড়ে শিলা। ফলে জানা গিয়েছিল জুলাই শেষ দিক বা আগস্টের প্রথম দিকে সন্তান প্রসব করতে পারে সে। হলও তাই, ফুটফুটে তিনটি শাবকের জন্ম দিয়ে বাঘ প্রজজনের সাফল্য এনে দিল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষকে।
Bengal Safari park CN
শাবক সহ বাঘিনী শিলা…

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم