
করোনার ধাক্কা কাটিয়ে সবে শুরু হয়েছে খেলাধুলার আসর। এরই মধ্যে ফের দুঃসংবাদ, করোনার বাড়বাড়ন্ত না কমায় ফের স্থগিত করে দেওয়া হল আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ। ২০২২ সালে কাতারে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। তার পরের বছরই চিনে হওয়ার কথা রয়েছে এএফসি এশিয়ান কাপের ফুটবল টুর্নামেন্ট। এই দুই সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলি মাঝপথেই থেমে রয়েছে করোনা ভাইরাসের থাবায়। ঠিক হয়েছিল, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ম্যাচগুলি কোভিড সুরক্ষাবিধি মেনে করা হবে। কিন্তু ফিফা এক বিবৃতি জারি করে জানিয়ে দিল এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন ভেন্যুতে ফুটবলারদের উড়িয়ে নিয়ে গিয়ে সমস্ত বিধি মেনে ম্যাচের আয়োজন করা বেশ কঠিন। তাই আপাতত কোয়ালিফায়িং ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্তই নেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে আগামী বছরই হতে পারে ম্যাচগুলি। সেই মতো পরে নতুন সূচি জানানো হবে।
অপরদিকে, এএফসি জানিয়ে দিয়েছে, এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচও স্থগিত রাখা হচ্ছে। উল্লেখ্য, সুনীল ছেত্রীরা বিশ্বকাপের যোগ্যতা আগেই হারিয়েছে। তাই এশিয়ান কাপই এখন পাখির চোখ সুনীলদের। এই অক্টোবরেই এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কাতারের মুখোমুখি হওয়ার কথা ছিল ইগর স্টিমাচের দলের। এরপর নভেম্বর মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতীয় ফুটবল দলের। কিন্তু করোনা আবহে আপাতত কোনও ম্যাচই হবে না।FIFA & Asian Confederation have jointly decided that the upcoming qualifying matches for FIFA World Cup Qatar 2022 & AFC Asian Cup China 2023,originally scheduled to take place during international match windows in October & November 2020,will be rescheduled to 2021:FIFA #COVID19 pic.twitter.com/YgJw7CsKaT— ANI (@ANI) August 12, 2020
إرسال تعليق
Thank You for your important feedback