বিএসএফের এক জওয়ানের গুলিতে মারা গেলেন অন্য দুই জওয়ান। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকিতে। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে। গুলিবিদ্ধ মৃত বিএসএফ এর ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকাই বিএসএফ জওয়ান উত্তম সূত্রধর তার স্বয়ংক্রিয় রাইফেল থেকে অপর দুজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। সীমান্তেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও বিএসএফ এর কর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post a Comment
Thank You for your important feedback