রামমন্দিরের ভূমিপুজো নিয়ে মাতামাতির মধ্যেই উদ্বেগের খবর। উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ব্রজেশ পাঠক করোনায় আক্রান্ত হয়েছে। তিনি নিজেই একথা জানিয়ে বলেছেন, তাঁর দেহে করোনার লক্ষণ ছিল। করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর পুরো পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে আরেক মন্ত্রী কমলরানি বরুণ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর অবশ্য কো-মর্বিডিটি ছিল। যোগী আদিত্যনাথ সরকারের ৮জন মন্ত্রী করোনায় সংক্রমিত হয়েছে। উত্তরপ্রদেশের জলশক্তিমন্ত্রী মহেন্দ্র সিং ছাড়াও ক্রীড়ামন্ত্রী উপেন্দ্র তিওয়ারি আক্রান্ত হয়েছেন। সংক্রমিত জয়প্রতাপ সিং, ধর্মসিং সৈনি, চেতন চৌহানের নামও রয়েছে সংক্রমিতের তালিাকয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

Post a Comment
Thank You for your important feedback