২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে


নিম্নচাপের জেরে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি হবে।। সুন্দরবন এবং দিঘা উপকূল প্রবল বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন তীব্র ভ্যাপসা গরমে নাজেহাল ছিলেন কলকাতার মানুষ। অস্বস্তির সূচক বেড়ে যায় অনেকটাই। সোমবার ভোর থেকেই মাঝারি বৃষ্টি শুরু হয়েছে শহরে, জেলায়। আবহাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়াতে চলেছে। ফলে উপকূল অঞ্চলে ভারী বৃষ্টি হবে। সুন্দরবন ও দিঘায় বৃষ্টি হবে ব্যাপক।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post