সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন তুলনায় স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তবে ডাক্তাররা জানাচ্ছেন, তাঁর সঙ্কট এখনও কাটেনি। এখন তিনি চোখ মেলে তাকাচ্ছেন। তাঁর ডায়ালিসিস চলছে। জানা গিয়েছে, তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম। নতুন করে অবস্থার অবনতি হয়নি। রক্তচাপ নিয়ন্ত্রিত, জ্বরও নেই।
করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র তিনসপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসাধীন। পরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিডনি বিশেষজ্ঞরা কয়েকটি ডায়ালিসিস-এর সিদ্ধান্ত দেন। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ৩ বার ডায়ালিসিস হতে পারে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ডায়ালিসিস হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback