ফ্রান্সের নিসে তিনজনের হত্যাকারী যুবক এসেছিল তিউনেশিয়া থেকে। গতমাসে অভিবাসীদের নৌকায় চেপে ইতালি লাম্পেদুসলা দ্বীপে এসে পৌঁছয়। তার নাম ব্রাহিম আওইসাওই। পুলিশের গুলিতে আহত হয়ে সে এখন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। তার কাছ থেকে একটি কোরান, দুটি ফোন ও ৩০ সেন্টিমিটারের একটি ছুরিও পাওয়া গিয়েছে।
নিস ঘুরে যাওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ বলেছেন, এটা ইসলামি সন্ত্রাসবাদী হামলা। ফ্রান্স তাদের হামলার মুখে দাঁড়িয়ে। এই ঘটনার পরই গোটা ফ্রান্সে গির্জা ও স্কুলগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশজুড়ে জারি হয়েছে চরম সতর্কতা। এর আগে এক স্কুলশিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছিল। এরপরই মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে ধর্মীয় মৌলবাদের হুমকি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক। আরবের জেড্ডায় ফরাসি কনসুলেটের বাইরে এক রক্ষী আক্রান্ত হয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback