২৭ নভেম্বর আইএসএলে প্রথম ডার্বি, দেখে নিন দুই প্রধানের সূচি

Summary

সমস্ত প্রতীক্ষা ও অনিশ্চিয়তা কাটিয়ে অবশেষে প্রকাশিত হল এবারের ইন্ডিয়ান সুপার লিগের আংশিক সূচি। প্রথম পর্বের সূচিতেই রয়েছে চমক। এবারই প্রথম আইএসএলে অংশ নিতে চলা দুই প্রধানের ম্যাচ আগামী ২৭ নভেম্বর। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন ATK এবং আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবার গাটছঁড়া বেঁধে আইএসএল খেলবে। নতুন নাম এটিকে-মোহনবাগান। অপরদিকে দীর্ঘ টালবাহানার পর যাবতীয় অনিশ্চিয়তা কাটিয়ে এবার আইএসএলে নথিভুক্ত হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। নতুন স্পনসর ও কোম্পানির জন্য বর্তমানে নাম হয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর প্রথম বছরে আইএসএলে তাঁদের লড়াই শুরু হতে চলেছে চিরকালীন ডার্বি ম্যাচ দিয়ে। খেলা ২৭ নভেম্বর। যদিও প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান এর আগেই প্রথম ম্যাচ খেলে ফেলবে। আইএসএলের উদ্বোধনী ম্যাচেই তাঁরা মাঠে নামবে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। করোনা আবহে দর্শকশূন্য মাঠেই জৈব সুরক্ষা বলয়ে হবে এবারের আইএসএল।

দেখে দিন দুই প্রধানের সূচি…

এটিকে-মোহনবাগান–
  • ২০ নভেম্বর, এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাষ্টার্স
  • ২৭ নভেম্বর এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান
  • ৩ ডিসেম্বর এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি
  • ৭ ডিসেম্বর জামশেদপুর বনাম এটিকে মোহনবাগান
  • ১১ ডিসেম্বর এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
  • ১৬ ডিসেম্বর এটিকে মোহনবাগান বনাম এফ সি গোয়া
  • ২১ ডিসেম্বর এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
  • ২৯ ডিসেম্বর চেন্নাইয়ান এফসি বনাম এটিকে মোহনবাগান
  • ৩ জানুয়ারি, এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড
  • ১১ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি

এসসি ইস্টবেঙ্গল–
  • ২৭ নভেম্বর এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান
  • ১ ডিসেম্বর মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
  • ৫ ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড বনাম এসসি ইস্টবেঙ্গল
  • ১০ ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
  • ১৫ ডিসেম্বর হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
  • ২০ ডিসেম্বর কেরালা ব্লাষ্টার্স বনাম এসসি ইস্টবেঙ্গল
  • ২৬ ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি
  • ৩ জানুয়ারি , এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
  • ৬ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
  • ৯ জানুয়ারি বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم