করোনার টিকা বন্টনের জন্য রাজ্যগুলিকে সমন্বয় কমিটি গড়ার প্রস্তাব দিল কেন্দ্র। অন্য স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না করে কী করে টিকাদানের কাজ করা যায় তা দেখতে বলা হয়েছে। সেইসঙ্গে সোশাল মিডিয়ায় টিকা নিয়ে যাতে ভ্রান্ত প্রচার না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। টিকাদানের কাজ একবছর ধরে চলবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন, রাজ্যস্তরের কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। একটি টাস্ক ফোর্স তৈরি করতে হবে অতিরিক্ত মুখ্যসচিব বা স্বাস্থ্যসচিবকে নিয়ে। জেলাস্তরে দায়িত্বে থাকবেন জেলাশাসকরা। চিঠিতে কী করতে হবে তার বিস্তারিত নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের তালিকা অঘ্রাধিকারের ভিত্তিতে রাজ্যগুলিকে তৈরি করে কেন্দ্রের কাছে পাঠাতে বলা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback