এই হাই প্রোফাইল ম্যাচে সকলেরই নজর ছিল মেসি-রোনান্ডো দ্বৈরথের দিকে। কিন্তু দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ায় রোনাল্ডো জুভেন্তাসের হয়ে মাঠে নামতে পারেননি। ফলে মেসির একার দাপটেই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারিয়ে দিল ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্তাসকে। ম্যাচের ফল ২-০, মেসি গোল করালেন দেম্বলেকে দিয়ে, নিজেও করলেন একটি গোল।
আর বার্সা প্রেসিডেন্ট পদত্যাগ করার পর প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বড় জয় আসল বলে খুশি সমর্থকরাও। ম্যাচের ১৪ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করে বার্সেলোনাকে ১-০ এগিয়ে দেন দেম্বেলে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় কাতালান ক্লাব। ৯০+১ মিনিটে স্পট কিক থেকে গোল করে স্কোর লাইন ২-০ করেন মেসি। আর বার্সেলোনার জয় আরও সহজ করে দিলেন জুভেন্তাসের ডেমিরিয়াল লাল কার্ড দেখে।


إرسال تعليق
Thank You for your important feedback