উত্তর ২৪ পরগণার রহড়া পশ্চিম পাড়ায় একটি ক্লাবের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে সংঘর্ষ বাঁধে। যায় রেশে বুধবার গভীর রাতে শুরু হয় সংঘর্ষ। আর সেই সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই। স্থানীয় বাসিন্দাদের বেধড়ক মারে মাথা ফাটল এক সাব-ইনস্পেক্টরের। পাশাপাশি আহত হয়েছেন একজন কনস্টেবলও।
আহত এসআইয়ের নাম অশোক দে, তাঁর মাথায় ৫টি সেলাই পড়েছে। আহত কনস্টেবলের নাম দেবরাজ পাল। দুজনকেই প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। রাতেই রহড়া পশ্চিমপাড়ায় বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার ভোরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

স্থানীয় মানুষজন রহড়া থানা ঘেরাও করে দাবি জানাতে থাকে আটক ব্যক্তিদের ছেড়ে দিতে হবে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, তল্লাশির নামে বাড়ি বাড়ি ভাঙচুর চালিয়েছে পুলিশ। সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা, চলছে পুলিশের টহলদারি।

إرسال تعليق
Thank You for your important feedback