উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের মুখোমুখি হওয়ার আগেই নাটকীয় পট পরিবর্তন বার্সেলোনায়। মেসি বিতর্কের মাঝেই আচমকা পুরো বোর্ড সহ পদত্যাগ করলেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তামেউ। বিশেষজ্ঞদের মতে মেসির চাপের কাছেই নতিস্বীকার করলেন তিনি। উল্লেখ্য, মেসির বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই বার্তামেউয়ের ওপর চাপ ক্রমশ বাড়ছিল। মূলত তাঁর জন্যই মেসি বার্সেলোনা ছাড়তে চান এই কথা প্রকাশ্যেই বলেছিলেন লিও। ফলে তাঁর ওপর বেজায় চটেছিলেন বার্সার অন্যান্য বোর্ড সদস্যরা। এমনকি তাঁকে সরানোর জন্য অনাস্থা প্রস্তাবও আনার প্রক্রিয়া শুরু হয়েছিল বার্সেলোনায়। ফলে বার্তামেউ বুঝতেই পেরেছিলেন পদ আর ধরে রাখা যাবে না। তাই আগেভাগেই পদত্যাগ করে নিজের মান বাঁচালেন তিনি। উল্লেখ্য, আগামী বছরের মার্চেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের মুখোমুখি হওয়ার আগে অনেকটাই খোলামনে মাঠে নামতে পারবেন লিওনেল মেসি। অপরদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও এই ম্যাচে মাঠে নামতে পারবেন না বলেই খবর। দ্বিতীয়বার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে এই হাই প্রোফাইল ম্যাচে অ্যাডভান্টেজ বার্সা।

إرسال تعليق
Thank You for your important feedback