বোর্ড সভাপতিই থাকতে চাইছেন মহারাজ

তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই, ফিসফাস চলছে তিনি কি রাজনীতিতে আসছেন? এ নিয়ে হ্যাঁ না কিছুই বলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে এখনই তিনি আইসিসি অর্থাৎ বিশ্ব ক্রিকেটের চেয়ারম্যানের দাবিদার হতে নারাজ। এ কারণেই তিনি আইসিসি-র ভোটযুদ্ধে নিউজিল্যান্ডকে সমর্থন করছেন|

এবার আইসিসির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিঙ্গাপুরের ইমরান খোয়াজা এবং নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। ভারত গ্রেগকেই আপাতত সমর্থন করছে। সৌরভ নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি বিসিসিআইয়ের সভাপতি থাকতে চান এবং এর জন্য তাঁরা কোর্টের কাছে আবেদন করবেন। সৌরভ পরোক্ষ ভাবে বুঝিয়েছেন ক্রিকেটই তাঁর জীবন।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم