বীরভূমের মল্লারপুর থানার লকআপে মৃত্যু হল এক যুবকের। বিজেপির দাবি, মৃত যুবক তাদের কর্মী। তাদের অভিযোগ, বৃহস্পতিবার কালু বাউরি নামে এক যুবককে আটক করে মল্লারপুর থানার পুলিশ। বেধড়ক মারধরের জন্য লকআপেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।। এই ঘটনাকে কেন্দ্র করে মল্লারপুর থানা ঘেরাও বিজেপি কর্মী সমর্থকদের।
বৃহস্পতিবার চুরির অভিযোগে মল্লারপুরের বারুইপাড়ার বাসিন্দা শুভ মেহেনাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় গভীর রাতে মৃত্যু হয় শুভ-র। অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। মল্লারপুর থানার পুলিশ জানিয়েছে, লকআপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে শুভ। পুলিশ কর্মীরা তাঁকে মারধোর করেনি।
Post a Comment
Thank You for your important feedback