বিহারে সিপিএমের ভোটের মুখ সেলিম?

মহাজোট বন্ধনে এবার কমিউনিস্টরাও শামিল। কেন, তাঁর উত্তরে জোটের প্রতিনিধি জানিয়েছেন ,বাংলা লাগোয়া বাম ভোট এবং মুসলিম ভোটের কথা মাথায় রেখে তিন বামদলের সাথে জোটে গিয়েছে আরজেডি, কংগ্রেস। বাম দলগুলিকে ছাড়া হয়েছে ২৪৩ আসনের মধ্যে ২৯টি আসন। তার মধ্যে সিপিআই এমএল (লিবারেশন) ১৯ সিপিএম ৪ এবং সিপিআই ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

প্রচারের জন্য বিভিন্ন নেতা অলেও মহম্মদ সেলিমকেই দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ কয়েকটি কেন্দ্রে প্রচার করার জন্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বামেদের অবস্থান খুবই খারাপ। এবার দেখার বিহারে তাঁরা কতটা দাগ ফেলতে পারে? প্রথম পর্বের ভোটের পর ৩ ও ৭ নভেম্বর বাকি আসনে ভোট। শেষদিন বাংলা লাগোয়া বিহারে ভোট। তাই বামেদের এনে বাজিমাত করতে চাইছে কংগ্রেস-আরজেডি।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم