রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা প্রয়াত হলেন। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৩। ঝাড়গ্রাম বিধানসভার দুবারের বিধায়ক ছিলেন তিনি। ২০১১ থেকে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীও। ২০১৬ সালে জিতলেও তিনি মন্ত্রী হননি। এবছরের গোড়ায় তাঁর প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে।
কয়েকমাস ধরে তার চিকিৎসা চলছিল। বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফির মৃত্যুর পর ২০১৮ সালের ডিসেম্বরে তিনি তাঁর জায়গায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পেশায় চিকিৎসক সুকুমারবাবুর বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধ হাঁসদ। তিনি ১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্তিরসভায় ছিলেন।

إرسال تعليق
Thank You for your important feedback