ভারতের সর্বাধিক জনপ্রিয় ক্লাব কোনটি? সেটা জানতে এক অনলাইন ভোটিং প্রক্রিয়া শুরু করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। ভোট দেওয়া যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আর সেই ভোটিং প্রক্রিয়া যত এগোচ্ছে ততই শীর্ষে উঠছে শতবর্ষের ইস্টবেঙ্গল। অনেকটাই পিছিয়ে তাঁদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব শতাব্দী প্রাচীন মোহনবাগান। ৩১ অক্টোবর বেলা একটা পর্যন্ত ৫৭ শতাংশ ভোট পেয়ে দেশের সর্বাধিক জনপ্রিয় ক্লাব হিসেবে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে কেরল ব্ল্যাস্টার্স, তাঁদের প্রাপ্ত ভোট ২৯ শতাংশ।

এরপরই রয়েছে মোহনবাগান, ভোট পেয়েছে মাত্র ১৩ শতাংশ। বাকি দুটি ক্লাব বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া এক শতাংশও ভোট পায়নি। ফলে বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গলের জনপ্রিয়তা দেশের ক্লাবগুলির মধ্যে কতটা এগিয়ে। তাৎপর্যপুর্ণ বিষয় হল এএফসি কলকাতার দুই ক্লাবের পুরোনো নামেই ভোটিং করছে। কলকাতার দুই বড় ক্লাবের নাম পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, চলতি বছরে আইএসএলে নতুন নামে খেলতে নামবে কলকাতার দুই প্রধান। মোহনবাগান পুরোনো আইএসএল ক্লাব এটিকে-র সঙ্গে গাটছড়া বেঁধে নতুন নাম হয়েছে এটিকে-মোহনবাগান। আবার ইস্টবেঙ্গলের নতুন নাম হয়েছে এসসি ইস্টবেঙ্গল। (ভোট দিতে ক্লিক করুন এখানে)

إرسال تعليق
Thank You for your important feedback