এগ ভিন্ডালু। নতুন এই রেসিপি তৈরি করতে পারেন ঘরেই।
উপকরণ
৪টি সিদ্ধ ডিম, ৩টি টমেটো, ৫টি শুকনো লঙ্কা, হাফ কাপ পেঁয়াজ কুঁচি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ গোটা ধনে, ২ চামচ কালো জিরে, ১ চামচ গোটা গোলমরিচ, ৩ টুকরো দারচিনি, ৬টি ছোট এলাচ, ৮টি লবঙ্গ, ২ চামচ ধনেপাতা কুচি, দেড় চামচ কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, ৩ চামচ ভিনিগার, পরিমাণমতো সাদা তেল।
পদ্ধতি
প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে সিদ্ধ ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিন। এবার মিক্সিতে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, রসুন-আদা, হলুদ, ভিনেগার, নুন ও অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলো ভালো করে বেটে নিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। বাটা মসলা তাতে দিয়ে ভালো করে কষতে থাকুন। মশলা কষে এলে তাতে ডিম ও স্বাদমতো নুন দিয়ে আবারও কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে তাতে সামান্য জল দিয়ে দিন। হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি এগ ভিন্ডালু।
Post a Comment
Thank You for your important feedback