করোনা আক্রান্ত FIFA সভাপতি

 করোনায় আক্রান্ত হলেন ফিফা (FIFA) সভাপতি গিয়ানি ইনফান্তিনো। মঙ্গলবার রাতে এই খবর জানা গিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তরফে জানানো হয়েছে, তাঁর সংক্রমণ সামান্য। ইনফান্তিনো স্বেচ্ছা গৃহবন্দি হয়েছেন। আগামী দশদিন থাকবেন সেখানেই। ৫০ বছরের ফিফা কর্তার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সতর্ক করা হয়েছে। করোনা অতিমারির মধ্যে তিনি খুব কমই ঙ্রমণ করেছেন। গত মাসে আরব-ইজরালের শান্তি চুক্তির অনুষ্ঠানে তিনি স্বাক্ষর রতে হোয়াইট হাউসে গিয়েছিলেন। সুইজারল্যান্ডে এখন করোনা সংক্রমণ বাড়তির দিকে। এবছর সুইজারল্যান্ডে সংক্রমিত হয়েছে ১ লাখ ২৭ হাজার বাসিন্দা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post