বিসর্জনের আগেই পুড়ে ছাই হয়ে গেল সল্টলেকের নামী এক পুজো মণ্ডপ। সল্টলেকের এফডি ব্লকের মণ্ডপে এদিন ভোড় সাড়ে ছটা নাগাদ আচমকা আগুন লেগে যায়। ভোড়ের দিকে আগুন লাগায় প্রথমে টের পেতে দেরী হয়। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এফডি ব্লকের আকাশ। খবর যায় দমকলে, দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে মণ্ডপ। আজ বিসর্জনের কথা ছিল ওই পুজোর। মণ্ডপের ভিতরে থাকা প্রতিমারও আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে যায় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বিসর্জের দিনই বিধ্বংসী আগুনে গোটা মণ্ডপ পুড়ে ছাই হয়ে যাওয়ায় সল্টলেকে নেমে এসেছে শোকের ছায়া।


إرسال تعليق
Thank You for your important feedback