মায়াকে কবজা করেছে বিজেপি?

মায়াবতীর বিএসপি দলের সাথে কি গোপন আঁতাত হয়েছে বিজেপির? এমনটাই শোনা যাচ্ছে লখনউয়ের কান পাতলে। সামনেই উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচন আবার ৩ নভেম্বর উত্তরপ্রদেশ ৭টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভায় মায়ার দলের মাত্র ১০ জন বিধায়ক, এই শক্তি নিয়ে কোনও রাজনৈতিক দল রাজ্যসভায় প্রার্থী দেবে না। কিন্তু বিএসপির রামজি গৌতম প্রার্থী হয়েছেন। উত্তরপ্রদেশ থেকে ১০জন রাজ্যসভায় যেতে পারেন। এর মধ্যে শক্তি অনুযায়ী অখিলেশের সমাজবাদী পার্টি একজন প্রার্থী দিয়েছে। অন্যদিকে শক্তি অনুযায়ী বিজেপি অনায়াসে ৯ জন প্রার্থীকে জিতিয়ে আনতে পারে। কিন্তু তারা প্রার্থী দিয়েছে ৮ জন।

রাজনৈতিক সমীকরণ বা সন্দেহটা এখানেই তৈরি হয়েছে। প্রশ্ন, তবে কি নবম প্রার্থী হিসাবে বিজেপি মায়ার রামজিকে সমর্থন করছে? পাশাপাশি চুপ করে বসে নেই অখিলেশও, তিনি নির্দল হিসাবে জনপ্রিয় ব্যবসায়ী প্রকাশ বাজাজকে প্রার্থী করেছেন। এরইমধ্যে খবর মায়ার দলের ১০ জনের মধ্যে ৫ জন বিধায়ক দল ছেড়ে এসপিতে যেতে পা বাড়িয়েছেন। এছাড়া বিধানসভা উপনির্বাচনের ৭ টি কেন্দ্রেই বিএসপি প্রার্থী দেওয়া সত্ত্বেও কোনও প্রচারে যাচ্ছেন না মায়াবতী। কোথায় রাজনৈতিক অঙ্ক দাঁড়ায় সেটাই দেখার এখন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post