নতুন মাইলফলক ছুঁলেন মুম্বই ইন্ডিয়ানসের তারকা পেসার যশপ্রীত বুমরা। আইপিএলের ইতিহাসে ১০০ উইকেট শিকার করলেন তিনি। বুধবার রাতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ৪ ওভার বোলিং করে ১টি মেডেন দিয়ে মাত্র ১৪ রান দিয়েছেন তিনি। পেয়েছেন ৩ উইকেট। বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলিকে ৯ রানে আউট করেন তিনি। কোহলিকে আউট করেই ১০০তম উইকেট হাতে এসেছে বুমরার।
পরে শিভম দুবে ও দেবদূত পাড্ডিকালকে ফিরিয়ে তাঁর উইকেট সংখ্যা হয় ১০২। মুম্বই ইন্ডিয়ানসের জার্সি গায়ে ৮৯ ম্যাচ খেলে উইকেটের সেঞ্চুরি করলেন বুমরা। বুমরার আগে ১০০ উইকেটের এই মাইলফলক ছুঁয়েছেন দুই শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ও স্বদেশি স্পিনার হরভজন সিং। মুম্বই ছাড়া কোনও নির্দিষ্ট দলের হয়ে উইকেটের সেঞ্চুরি করা বোলার আছে আরও পাঁচটি দলের।
তারা হলেন, কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন, সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যজুবেন্দ্র চাহাল, চেন্নাই সুপার কিংসের ডোয়াইন ব্রাভো ও দিল্লি ডেয়ারডেভিলস/ক্যাপিট্যালসের অমিত মিশ্র। আর নির্দিষ্ট কোনও দলের না হয়ে আইপিএলে উইকেটের সেঞ্চুরি করেছেন এমন বোলার আছেন আটজন।
إرسال تعليق
Thank You for your important feedback