৬ ও ৭ তারিখ দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমেই তিনি সরাসরি বর্ধমান চলে যাবেন। বর্ধমান জেলা কার্যালয় উদ্বোধনের সাথে সাথে একাধিক জেলার কার্যালয় উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন হবে বর্ধমান, বিষ্ণুপুর, আসানসোল, ঝাড়গ্রাম, রানাঘাট সহ আরও চারটি জেলার প্রধান জেলা কার্যালয় উদ্বোধন করবেন তিনি। ৬ তারিখে তিনি বৈঠক করবেন রাঢ়বঙ্গের ৭ জেলার নেতাকর্মীদের সঙ্গে।
সেখানে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্বের একাংশ। থাকবেন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল, বর্ধমান, কাটোয়া ও বীরভূমের কর্মীরা। পরদিন তিনি চলে যাবেন মেদিনীপুর শহরে। সেখানে বৈঠক করবেন হাওড়া জেলার দুটি, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে নটি সাংগঠনিক জেলা নিয়ে। বর্ধমান এবং মেদিনীপুরে দু'জায়গাতেই সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও ভার্চুয়ালি বুথকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

إرسال تعليق
Thank You for your important feedback