স্বেচ্ছামৃত্যু কি আইনসিদ্ধ করা উচিত। শুক্রবার গণভোটে নিউজিল্যান্ডের প্রায় ৬৫.২ শতাংশ নাগরিক স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন। নিউজিল্যান্ডের সংবাদপত্র হেরাল্ড জানিয়েছে, ৬ নভেম্বর এই গণভোটের ফল নিশ্চিত হলে স্বেচ্ছামৃত্যু কার্যকর হবে। নতুন আইনে দুরারোগ্য অসুখে ভোগা মানুষদের মৃত্যুর অধিকার দেওয়া হবে। তবে তা দুজন ডাক্তারের সম্মতিসাপেক্ষে।
যেসব রোগীর আর ৬ মাস বা তারও কম আয়ু রয়েছে, যাঁদের বয়স ১৮ বছরের বেশি এবং যাঁরা নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা, তাঁরাই স্বেচ্ছামৃত্যুর অধিকার পাবেন। ভোটের এই ফলে অবশ্য প্রায় পাঁচ লাখ বিশেষ ভোটারকে ধরা হয়নি যাঁরা বিদেশে রয়েছেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর দ্য এন্ড অফ চয়েস আইন পাশ হয়েছিল। আগামী বছরের নভেম্বরে সেই আইন কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে। এর আগে নেদারল্যান্ডস, বেলজিয়াম, লাক্সেবুর্গ, পশ্টিম অস্ট্রেলিয়া, কলোম্বিয়া ও কানাডায় স্বেচ্ছামৃত্যু আইনসিদ্ধ।
إرسال تعليق
Thank You for your important feedback