মাদক মামলায় গ্রেফতার সিপিএম রাজ্য সম্পাদকের ছেলে

কেরলের সিপিএমের রাজ্য সম্পাদক কোদিয়ারি বালকৃষ্ণনের ছেলে বীনেশ কোদিয়ারিকে বৃহস্পতিবার গ্রেফতার করল ইডি। একটি মাদক মামলায় তাঁকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এদিন তাঁকে ইডি ডেকে পাঠায়। বেঙ্গালুরুর মাদক কেলেঙ্কারিতে জড়িত এক অভিযুক্তের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে জেরা করতেই তলব করা হয়েছিল তাঁকে।

 

এই নিয়ে তিনবার তাঁকে জেরা করা হল। মাদক ব্যবসায়ী মহম্মদ অনুপের সঙ্গে তাঁর আর্থিক যোগ নিয়ে শেষবার ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জান গিয়েছে, অনুপই বীনেশের নাম নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে জানায়। সে জানায়, ২০১৮ সালে বেঙ্গালুরুতে হায়াত রেস্তরাঁ খোলার জন্য তাকে টাকা দিয়েছিল বীনেশ। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বীনেশের গ্রেফতারিতে সিপিএমের কোনও ক্ষতি হবে না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم