আর দুটি খেলা বাকি শাহরুকের দলের। দুটিতেই জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। শুধু জেতাই নয়, হারাতে হবে একটি ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে। তবেই নকআউট পর্যায়ে যেতে পারবে তারা। বৃহস্পতিবার সবচেয়ে দুর্বল দল চেন্নাইয়ের সাথে খেলা। শেষ মুহূর্তে ধোনির দল যদি পুরোনো ফর্মে যায় তবে বিপদ কোলকাতার। কী সমস্যা হল এত ভালো দল কলকাতার, প্রশ্ন সবার মনে।
প্রথমত কেউই নিয়মিত ভালো খেলছেন না। ব্যাটিংয়ে অধিনায়ক মর্গান ৩০/৪০ রান রোজই করলেও ঝোড়ো ইনিংস পাওয়া যায়নি। বোলিংয়েও বরুণ চক্রবর্তী ছাড়া ধারাবাহিকতা কারও নেই। ফলে কোনওদিন ভালো, কোনওদিন ছন্নছাড়া লেগেছে দলটিকে। শোনা গিয়েছে বুধবার দলে অনেক পরিবর্তন আসতে পারে। শেষ চেষ্টা করতে প্ল্যান বদলাচ্ছে KKR।
Post a Comment
Thank You for your important feedback