বিগ বস-এ ঘরে মারাঠি ভাষাকে অপমান করেছেন জান কুমার শানু। সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে এমনই অভিযোগ করা হয়। তার জেরে শেষপর্যন্ত ক্ষমাও চেয়ে নেন জান কুমার শানু। জনপ্রিয় গায়কের ছেলের ক্ষমা প্রার্থনারও পরও বিতর্ক থামছে না। এবার জান কুমার শানুর হয়ে ছেলের জন্য ক্ষমা চাইলেন খোদ কুমার শানু।
সম্প্রতি একটি ভিডিওতে ছেলের হয়ে চেয়ে নেন কুমার শানু। তিনি বলেন, মারাঠি ভাষা সম্পর্কে জান যে মন্তব্য করেছেন, তা কখনওই গ্রহণযোগ্য নয়। গত ৪৭ বছর ধরে মহারাষ্ট্র যেভাবে তাঁকে আপন করে নিয়েছে, ভালবেসেছে, তার জন্য কৃতজ্ঞ তিনি। ছেলের হয়ে ক্ষমা চাইছেন তিনি। তিনি বলেন, তাঁর ছেলে জানের বয়স ২৭ বছর। গত ২৭ বছর ধরে তিনি তাঁর স্ত্রী, সন্তানের সঙ্গে থাকেন না। ফলে জানের মা তাঁকে কী শিক্ষা দিয়েছেন তাঁর জানা নেই। তবুও জান তাঁর ছেলে। সেই কারণে তিনি ছেলের হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইছেন।
إرسال تعليق
Thank You for your important feedback