গ্রিস-তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু বেড়ে ২৬. আহত কমপক্ষে ৭০০

এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইউরোপের তুরস্ক ও গ্রিসের বিস্তৃর্ণ এলাকা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হওয়া ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০, ফলে ক্ষয়ক্ষতির পরিমানও বিশাল। শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৪ এবং আহতের সংখ্যা ছিল ৪০০-র বেশি। কিন্তু সময় যত এগোচ্ছে মৃত ও আহতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও পর্যন্ত খবর, মৃতের সংখ্যা বেড়ে ২৬ আর আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
এরকম শক্তিশালী ভূমিকম্প আগে কখনও দেখেনি তুরস্ক ও গ্রিসের মনুষ। ভূমিকম্পের তীব্রতায় আজিয়ান সাগরের জলস্তর বেড়ে গিয়ে ছোটখাটো সুনামির আকার নিয়েছিল বলে দাবি স্থানীয় মানুষদের। আজিয়ান সাগরের সমুদ্রতট থেকে স্যামোসের গ্রিন আইল্যান্ড পর্যন্ত এই ভুমিকম্প হয়। এই ঘটনায় তুরস্কের পশ্চিম ইজ়মিত প্রদেশের বহু বাড়ি ভেঙে পড়েছে। যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে উদ্ধারকাজ শুরু হতে অনেক দেরি হয়ে যায়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সেসমোলজিক্য়াল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যামোসের গ্রিক আইল্যান্ডের ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। তীব্রতা ৬.৯। তবে আমেরীকার জিওলজিকাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। তুরস্কের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্পের পরবর্তী ১৯৬টি ধাক্কা পাওয়া গেছে বলেও জানা গিয়েছে। এই মূহুর্তে জোরকদমে চলছে উদ্ধার কাজ। আশঙ্কা করা হচ্ছে, ওই ধ্বংসস্তুপের মধ্যে এখনও বহু মানুষ আটকে রয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم