সময়ের ১৩ দিন পর বিদায় নিল বর্ষা

অবশেষে দেশ থেকে বিদায় নিল বর্ষা। নির্ধারিত সময়ের ১৩ দিন পর বুধবার হয়েছে এবারের বর্ষাবিদায়। সাধারণত ১৫ অক্টোবর বর্ষা শেষ হয়ে থাকে। অক্টোবরের ১ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে ৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। দেশের বেশিভাগ জায়াগাতেই বৃষ্টি কমে গিয়েছে। আবহাওয়া দফতর তার ভিত্তিতেই জানিয়েছে, এবারে মতো বর্ষা শেষ। বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। ৩০ সেপ্টেম্বর আবহাওয়া বিভাগ বর্ষা শেষ হওয়ার কথা বললেও তারপরেও বৃষ্টি হয়েছে। উত্তর পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ উপকূলে এখনও সক্রিয়। তামিলনাডুর কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে কেরল, মাহে, তামিলনাডু ও পুদুচেরিতে আগামী পাঁচদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ তামিলনাডুতে। এছাড়া, উত্তর পশ্চিম, পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে আগামী ৪-৫ দিন আবহাওয়া থাকবে শুষ্ক।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post