বিগত ২৬ দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৫ জনের বিশেষজ্ঞ চিকিৎসকদল তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিনেতা নিজেও আপ্রাণ লড়াই চালাচ্ছেন হাসপাতালের বেডে শুয়ে। তবুও আশঙ্কার কালো মেঘ পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার থেকে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবু এখনও সঙ্কটজনক বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সৌমিত্রবাবুর হার্ট সঠিকভাবে কাজ করছে, কিডনি দুটি দিন কয়েক আগে অনেক ভালো। কিডনি একেবারে বিকল হলেও ডায়ালিসিসের পর ধীরে ধীরে রেচন প্রক্রিয়া নিয়ন্ত্রণে এসেছে।
শরীরে অ্যান্টি-বায়োটিকগুলি সঠিকভাবে কাজ করছে। দুবার তাঁর ডায়ালিসিস হয়েছে। তবে তৃতীয়বারের জন্য সেটা করার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। শক্রবার রাতেই ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে থাকা এবং চিকিৎসাজনিত হস্তক্ষেপ তাঁর শরীরে কঠিন প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এখনও পর্যন্ত ২৬ দিন তিনি হাসপাতালে রয়েছেন, এরমধ্যে বেশিরভাগ দিনই আইসিইউ বেডে। ফলে এর প্রভাব পড়ছে সৌমিত্রবাবুর শরীরে। সেই সঙ্গে কমছে সুস্থতার আশাও।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল দলের প্রধান ডাঃ অরিন্দম কর জানিয়েছেন, ‘সবরকম চেষ্টা সত্ত্বেও প্রত্যেকটা চলে যাওয়া দিনের সঙ্গে ওঁনার সুস্থ হয়ে উঠবার চান্স কমে যাচ্ছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক’। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা মাত্রা গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী ১০। শনিবার থেকে তাঁর স্নায়ুজনিত সমস্যার সমাধান খুঁজবেন চিকিৎসক দল।

Post a Comment
Thank You for your important feedback