করোনার দ্বিতীয় প্রবাহ ঠেকাতে অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত ফের লকডাউন জারি হল ফ্রান্সে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ জানিয়েছেন, শুক্রবার কেবলমাত্র জরুরি কারণ বা স্বাস্থ্যসম্পর্কিত প্রয়োজন ছাড়া কোনও নাগরিক বাড়ি ছেড়ে বেরোতে পারবেন না। রেস্তরাঁ, বার বন্ধ থাকলেও স্কুল ও কারখানা খোলা থাকবে।
এপ্রিলের পর থেকে ফ্রান্সে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ। মঙ্গলবার ৩৩ হাজার নতুন সংক্রমণের খবর এসেছে। ম্যাকরঁর মতে, দ্বিতীয় সংক্রমণ প্রবাহ আগের তুলনায় বেশি ভয়ঙ্কর। অন্যদিকে, জার্মানিতেও জারি হয়েছে জরুরি অবস্থা তবে ফ্রান্সের তুলনায় তা কম কঠোর। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে সংক্রমণ দ্রুত বাড়ছে। ইউরোপের বহু দেশে নৈশ কার্ফু জারি রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback