১৭ কোটি টাকা একজন প্রযোজক সুশান্তকে তাঁর অতীতের একটি ছবির পারিশ্রমিক হিসাবে দিয়েছিলেন, যা অভিনেতার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে না। এনফোর্সমন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে আর্থিক লেনদেনের দিকটি উঠে আসে, ঠিক এমনটাই অভিযোগ জানিয়েছিলেন অভিনেতার বাবা কে কে সিং।
সুশান্তের মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ১৫ কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার কথা। ছবির প্রযোজক দীনেশ বিজনকে ইতিমধ্যেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত থেকে উঠে আসছে, ২০১৭ সালে ‘রাবতা’ ছবির জন্য পারিশ্রমিক হিসাবে এই অর্থ পেয়েছিলেন সুশান্ত। সুশান্তের সঙ্গে আর্থিক লেনদেনের নথিও পেশ করতে বলা হয় তাঁকে। কোনও নথি প্রমাণ পেশ না করতে পারায় গত ১৪ অক্টোবর দীনেশ বিজনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই নথি থেকে জানা যায়, ছবির জন্য মোট বাজেট ছিল ৫০ কোটি টাকা।
বর্তমানে দীনেশ দুবাইয়ে রয়েছেন। ইডি ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে করোনায় আক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ভারতে আসেননি তিনি। অন্যদিকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পরেও কীভাবে টাকা দেওয়া হয়েছিল, এতগুলো টাকা দেওয়া হলেও সেগুলি কোথায় গেল ইত্যাদি প্রশ্নের উত্তর দীনেশ দিতে না পারায় রহস্য আরও গভীর হচ্ছে।

إرسال تعليق
Thank You for your important feedback