প্রয়াগরাজের আমিলা গ্রামের ভয়ঙ্কর ঘটনা। শুক্রবার রাতে বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল রাতে তারা মদ্যপান করার পর অসুস্থ হয়ে পড়ে এমনটাই জানাচ্ছেন সাধারণ গ্রামবাসীরা। সেটা বিষাক্ত ছিল বলে অনেকের দাবি। দোকান থেকে দুজনকে গ্রফতার করা হয়েছে।
প্রয়াগরাজের জেলাশাসক ভানু চন্দ্র বলছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানানো যাবে এবং সেখান থেকে মদের নমুনা সংগ্রহ করা হয় ও দোকানের মালিক দোষী প্রমাণিত হলে দোষীরা শাস্তি পাবে। অবৈধ মদ খাওয়ার ফলে মৃত্যুর খবর পেয়ে জেলা আধিকারিকদের একটি দল আমিলিয়া গ্রামে পৌঁছেছে। কর্মকর্তা আরও জানান, মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

إرسال تعليق
Thank You for your important feedback