আইপিএলকে কটাক্ষ বর্ডারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিবর্তে  টি-২০ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় জোর দেওয়া উচিত, এমনই মত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক আ্যলান বর্ডারের। তাই তাঁর মতে, আইপিএলের জন্য সব দেশের বোর্ডের উচিত তাদের ক্রিকেটারদের না ছাড়া।


আইপিএলও হওয়া উচিত নয় যদি টি-২০ বিশ্বকাপ  করা না যায়, স্থানীয় প্রতিযোগিতা থেকে বিশ্বপর্যায়ের খেলাকে প্রাধান্য দেওয়া উচিত এমনটাই বলেছেন বর্ডার। কয়েক দিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে পড়বে ভারত। সেই সিরিজে বিরাট কোহালি শেষ তিন টেস্ট না খেলায় অস্ট্রেলিয়ারই সুবিধা হল বলে মনে করছেন তিনি। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশের টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছেন তিনি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم