বাইডেন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত মালা আডিগা

শুক্রবার ভারত-মার্কিন বংশোদ্ভূত মালা আডিগাকে হবু ‘ফার্স্ট লেডি’ অর্থাৎ জিল বাইডেনের নীতি নির্ধারকের পদে বসানো হল। বাইডেনের মন্ত্রিসভায় স্থান পাওয়া ভারতীয় বংশোদ্ভূত এবার সেই তালিকাতেই যুক্ত হলেন মালা। মালা আডিগার সঙ্গে বাইডেনদের সম্পর্ক অনেক দিনের। বাইডেন-কমলা হ্যারিস প্রচারের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছিলেন তিনি। বাইডেন ফাউন্ডেশনের হায়ার এডুকেশন অ্যান্ড মিলিটারি ফ্যামিলিজ বিভাগের প্রধান হিসেবেও ছিলেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি বারাক ওবামা প্রশাসনের।


ইলিনয়েসের বাসিন্দা মালা গ্রিনেল কলেজ থেকে গ্র্যাজুয়েট। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব পাবলিক হেলথ ও ইউনিভার্সিটি অব শিকাগো ল স্কুলেও। পেশায় আইনজীবী মালা শিকাগোর একটি আইন বিষয়ক সংস্থায় দীর্ঘদিন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তারপর ২০০৮ সালে তিনি বারাক ওবামার প্রচারের সঙ্গে যুক্ত হন। শুক্রবার হোয়াইট হাউসের নতুন সদস্যদের মধ্যে মালার নাম ঘোষণা করলেন বাইডেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم