আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার অর্ণব গোস্বামী

 
আত্মহত্যায় প্ররোচনার একটি অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে রিপাবলিকান টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। মহারাষ্ট্র পুলিশের সিআইডি অর্ণবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। টিআরপি কেলেঙ্কারির মাঝেই এই মামলায় গ্রেফতার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আলিবাগে। পুলিশ জানায়, ২০১৮ সালের মে মাসে ইন্টিরিয়র ডিজাইনার ৫৩ বছরের অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক মুম্বইয়ের আলিবাগে আত্মহত্যা করেন। অন্বয়ের সুইসাইড নোটে লেখা ছিল, অর্ণব এবং আরও ২ জন তাঁদের প্রাপ্য ৫ কোটি ৪০ লাখ টাকা দেননি। রিপাবলিক টিভির বক্তব্য, ওই মামলা বন্ধ হয়ে গিয়েছে। 

উল্লেখ্য, অন্বয় নায়েকের মেয়ে আদন্যা নায়কের আর্জিতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই অভিযোগের নতুন করে তদন্তের নির্দেশ দেন। অর্ণব অভিযোগ করেছেন, তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। অন্য।দিকে, সঙ্গে সঙ্গেই এই ঘটনায় নিন্দায় সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর। তাঁর জরুরি অবস্থার স্মৃতি মনে পড়েছে। মহারাষ্ট্রে সাংবাদিকদের স্বাধীনতা বিপন্ন বলেই তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি নানা ইস্যুতে অর্ণবের সঙ্গে মুম্বই পুলিশের রেষারেষি চলছে। পালঘরে তিন সাধুর হত্যা, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা, টিআরপি কেলেঙ্কারর মতো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা মন্তব্য করেছেন অর্ণব। মঙ্গলবারই পুলিশ কমিশনার পরমবীর সিং অভিযোগ করেছেন, অর্ণব হাওয়ালা অপারেটর।


1 Comments

Thank You for your important feedback

  1. এই চক্রান্ত আগেথেকই প্রস্তুত ছিলো।

    ReplyDelete

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post